শমশেরনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবক আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের মোকামবাজার এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পাপন পাল (১৮) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মোকামবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক পাপন পাল রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বসবাস করতো। তাঁর পিতার নাম প্রণব পাল। স্থানীয়দের দাবি, রাতে শমশেরনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে চারজনের একটি দলকে ঘিরে সন্দেহ তৈরি হয়। এ সময় পাপন পালকে আটক করা হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয়দের আরও দাবি, তাঁর মোবাইল ফোনে থাকা একটি ম্যাসেঞ্জার গ্রুপে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন তথ্য পাওয়া গেছে। পুলিশRead More



































