কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা সড়কসংলগ্ন কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকালচর গ্রামের বদিউল আলমের স্ত্রী রাবেয়া আক্তার (৪৫), একই গ্রামের নূরুল হকের মেয়ে জারামনি আক্তার (১০) এবং কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাসিন্দা আব্দুল মতিন মিয়ার ছেলে মো. মিলন মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতেRead More



































