জৈন্তাপুরে বিজিবির আটক করা অবৈধ ৩ ট্রাক পাথর লুট

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে উত্তোলিত ট্রাকভর্তি পাথর ছিনিয়ে নিয়েছেন শ্রমিকরা। সড়ক অবরোধ করে মব সৃষ্টি করে চারটি ট্রাকের তিনটির পাথর আনলোড করে সরিয়ে নেন তারা। অবশ্য একটি ট্রাক বিজিবি আটক রাখতে সক্ষম হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ট্রাকটিকে অর্থদণ্ড দেওয়া হয়। শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট-তামাবিল সড়কে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর খড়মপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে অবৈধ পাথর বোঝাই চারটি ট্রাক জব্দ করে বিজিবি শ্রীপুর ক্যাম্পের জওয়ানরা। ট্রাকগুলো নিয়ে মহাসড়কের খড়মপুর গুচ্ছগ্রামের মুখে পৌঁছালে নেপথ্যে থাকা লোকজন শ্রমিকদের দিয়ে মব সৃষ্টি করে উত্তেজনা ছড়ান। এর জের ধরে প্রায় দুই ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে জনভোগান্তিRead More



































