ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক সপ্তাহের বিরতির পর আবারও সরাসরি হামলা-পাল্টা হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এ ঘটনায় ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে পাঁচজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। বুধবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে এক দফা হামলা চালানো হয়েছে। এসব হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সমুদ্রভিত্তিক সামরিক সরঞ্জাম, মাইন স্থাপনের সক্ষমতা ও যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করা হয়। ইরানের সংবাদমাধ্যমRead More



































