শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় প্রথমবারের মতো বাস সংযোজন করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের দুটি একতলা বাস সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে পরিবহন সুবিধা আরও সম্প্রসারিত হলো। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বাস সেবার উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত) ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. জাকারিয়া চৌধুরী অনিক, সহকারী প্রক্টর তৌকির আহামেদ (ভারপ্রাপ্ত), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেলRead More



































