গাইবান্ধার তরুণী সুনামগঞ্জে, ৪ সন্তানের জনকের ঘরে অনশন

বৈশাখী নিউজ ডেস্ক: সুখের আশায় স্বামী সন্তান ছেড়ে ৬৫ বছরের বৃদ্ধের সাথে বিয়ের পীড়িতে বসতে সুদুর গাইবান্ধা থেকে সুনামগঞ্জের দোয়ারাবাজারে এসে প্রতারণার ফাঁদে আটকা পড়েছেন দুই সন্তানের জননী সুমাইয়া আক্তার (২২)। তার আগমনী টের পেয়ে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন আব্দুর রাজ্জাক ওরফে রেজু। উপায়ান্তর না দেখে ন্যায় বিচারের দাবিতে গত তিনদিন ধরে আব্দুর রশিদের বাড়িতে অনশনরত রয়েছেন সুমাইয়া। লম্পট আব্দুর রাজ্জাক দোয়ারাবাজার উপজেলার বগুলাবাজার ইউনিয়নের ধর্মপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। ভুক্তভোগী সুমাইয়া আক্তার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর (চাপড়া) গ্রামের সামছুল হকের মেয়ে। সুমাইয়া আক্তার জানায়, ঢাকার মাওনা এলাকার একটি কাঁচামালের আড়তে কাজের সূত্রে বৃদ্ধRead More



































