বড়লেখায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসীর বসতঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। রোববার (১৯ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন উপজেলার করমপুর গ্রামের মসুদ আলীর ছেলে জুনেদ আহমদ (২৯) এবং আতুয়া গ্রামের ফরিদ আলীর ছেলে নাজির আহমদ (২৮)। ভুক্তভোগী, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে ঘরের দরজা খোলার কিছুক্ষণ পর চার থেকে পাঁচজন যুবক ঘরে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, তারা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তিনি বাধা দিয়ে চিৎকারRead More



































