শ্রীমঙ্গলে পরিত্যক্ত ঘর থেকে ৪০ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চোরাচালানের ভারতীয় সিগারেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৬ ও উপজেলা প্রশাসন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাপুর গ্রামের কাকিয়া বাজার এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।
এসআরবি-৯-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে যৌথ আভিযানিক দল ওই ঘরে অভিযান পরিচালনা করে। এ সময় চোরাচালানের ২০ হাজার ৪৩০ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধার করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকালে সিগারেটের সঙ্গে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। জব্দ করা সিগারেট পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, একই অভিযান নিয়ে বিজিবি-৪৬ ব্যাটালিয়নের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্ধার করা অবৈধ সিগারেটের মূল্য ৪০ লাখ ৮৬ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। ফলে দুই বাহিনীর বিজ্ঞপ্তিতে উদ্ধার করা সিগারেটের মূল্য নিয়ে কিছুটা পার্থক্য দেখা গেছে।
অন্যদিকে, এসআরবি-৯ ও বিজিবির প্রকাশিত বিজ্ঞপ্তিতে সিগারেট উদ্ধারের স্থান হিসেবে উল্লেখ করা পরিত্যক্ত ঘরটির মালিকানা কিংবা এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।
শনিবার রাতে এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Related News
শ্রীমঙ্গলে পরিত্যক্ত ঘর থেকে ৪০ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চোরাচালানের ভারতীয় সিগারেটRead More
বড়লেখার শাহবাজপুরে চলছে টিলা কেটে মাটি বিক্রি
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পূর্ব-দৌলতপুর গ্রামে পুলিশ তদন্ত কেন্দ্র ও ইউনিয়নRead More



Comments are Closed