পশ্চিমবঙ্গের মাদ্রাসায় শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের সরকারি অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসাগুলোতে দীর্ঘদিনের প্রচলিত শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে রাজ্য সরকার। এখন থেকে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মাদ্রাসাগুলোতেও শুধু রোববার সাপ্তাহিক ছুটি থাকবে। শুক্রবারসহ সপ্তাহের বাকি কর্মদিবসগুলোতে নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে হবে। শুক্রবার (২৭ নভেম্বর) পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। রাজ্যের সব অনুমোদিত মাদ্রাসা কর্তৃপক্ষকে নতুন নির্দেশনা কার্যকরের জন্য বলা হয়েছে। এতদিন পশ্চিমবঙ্গের বহু মাদ্রাসায় জুমার নামাজের কারণে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকত। এর পরিবর্তে রোববার প্রতিষ্ঠান খোলা রেখে পাঠদান পরিচালনা করা হতো। দীর্ঘদিনের এই প্রচলিত নিয়ম এবার বাতিলের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুসরণRead More



































