খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া দক্ষিণপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো মোস্তাফিজুর (৪) ও আলিফ (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে। আর আলিফ সিঙ্গাপুরপ্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে।
জানা গেছে, সকাল ৭টার দিকে দাদা হালিম দেওয়ান দুই নাতিকে নিয়ে মূল বাড়ির দক্ষিণে পুরোনো বাড়িতে বেড়াতে যান। সেখানে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছিলেন তিনি। এই ফাঁকে দুই শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়।
কিছুক্ষণ পর মায়েরা খাবার খাওয়ানোর জন্য তাদের খুঁজতে গিয়ে কোথাও পাননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আনলেও ততক্ষণে তারা মারা যায়।
দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার বাতাস।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Related News
খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া দক্ষিণপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।Read More
নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে গণপিটুনিতে জালাল মিয়া (৪৫) নামে জেল পলাতক এক আসামীর মৃত্যুRead More



Comments are Closed