সিলেট ওসমানী বিমানবন্দরে ১ কোটি ১৫ লাখ টাকার স্বর্ণ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমসের যৌথ অভিযানে ৮ যাত্রীর কাছ থেকে ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ (র-গোল্ড) জব্দ করা হয়েছে। ২৪ ক্যারেটের এসব জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৬ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই ও ওসমানী বিমানবন্দর কাস্টমসের সমন্বয়ে ফ্লাইটটিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফ্লাইটে আসা ৮ যাত্রীর কাছ থেকে মোট ৬৮১ গ্রাম অপরিশোধিত স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকা।
জব্দ করা স্বর্ণের বিপরীতে পরবর্তী সময়ে ২ লাখ ৯১ হাজার ৯২৬ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
এদিকে, এনএসআই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ উদ্ধারে এনএসআই ও কাস্টমস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি জোরদার ও শুল্ক ফাঁকি রোধে কাস্টমসের তৎপরতার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মাহমুদ আখতার হোসেন বলেন, অভিযানের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ এখনো তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
Related News
সিলেট ওসমানী বিমানবন্দরে ১ কোটি ১৫ লাখ টাকার স্বর্ণ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমসের যৌথRead More
সিলেটে ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ‘কার্যক্রমRead More



Comments are Closed