সিলেটে দুটি খাদ্যপ্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের মির্জাজাঙ্গালে মোহনা সুইটস ও আদি মোহনলাল নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মিষ্টি ও ফার্মেন্টেড মিল্ক পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই বিক্রি এবং যথাযথ মোড়কজাতকরণ বিধি অনুসরণ না করার দায়ে মোহনা সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, গুণগত মান সনদ ছাড়াই অবৈধভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় য় আদি মোহনলালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা।
এ সময় বিএসটিআই সিলেট ও সিলেট মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করে।
Related News
শাবি প্রেসক্লাবের সঙ্গে চোখ ফিল্ম সোসাইটি নবকমিটির মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের’ সাথেRead More
সিলেটে দুটি খাদ্যপ্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের মির্জাজাঙ্গালে মোহনা সুইটস ও আদি মোহনলাল নামের দুটি প্রতিষ্ঠানে অভিযানRead More



Comments are Closed