Main Menu

শনিবার সুনামগঞ্জের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্য ও গুণগত মান উন্নয়নের লক্ষে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপকেন্দ্রের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল হতে পারে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

Share





Related News

Comments are Closed