সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ এবং জেলা প্রশাসনের একটি যৌথ দল। অভিযানকালে চিকিৎসা অনুশীলন ও ব্যক্তিগত ক্লিনিক এবং পরীক্ষাগার নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩(১) ধারা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৫৩ ধারায় চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো—১। আনিকা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারের মালিকRead More


































