সিলেটে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ট্রাভেল এজেন্সি সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দিনব্যাপী এ কর্মশালা নগরীর নাইওরপুলের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ জন হজযাত্রীকে হজ্জের ফরজ, ওয়াজিব ও বিভিন্ন হুকুম-আহকাম সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। সিলেটের অন্যতম প্রধান হজ্জসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের আয়োজিত এ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও এটিএন বাংলার ইসলামিক অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক শায়েখ শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। এছাড়াও হজ্জের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মাহমুদুল হাসান, মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসারRead More


































