জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইশহাকপুর এলাকার একটি মার্কেটের কক্ষ থেকে আব্দুর রউফ (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) দুপুরে ইশহাকপুর গ্রামের ‘হাজি উস্তার গনি মার্কেট’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রউফ মৃত আয়াজ আলীর ছেলে। তার আগের বাড়ি শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হারা গ্রামে হলেও বর্তমানে তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তবে পারিবারিক কলহের জেরে তিনি দীর্ঘদিন ধরে পরিবারের বাইরে একা বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রউফ গত প্রায় ছয় মাস ধরে ইশহাকপুর গ্রামের হাজি উস্তার গনি মার্কেটের একটিRead More



































