দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় ১১ নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সব বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প, ভান্ডার ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। এসব স্থাপনার নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্টদের ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিউবোর নিরাপত্তা ও অনুসন্ধান পরিদপ্তরের পরিচালক বেগ নাসির জাহানের সই করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। সার্কুলারে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন স্থাপনাগুলোর বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত রাখতে আগে জারি করা নির্দেশনাগুলো আরও জোরদার করতে হবে। নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম, উপকেন্দ্র, সুইচ ইয়ার্ড ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নির্ধারিত দায়িত্বে নিয়োজিত কর্মচারী ছাড়া অন্য কারও প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণRead More



































