ছাতক পৌরসভার নতুন বাজেট ঘোষণা

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। তবে গত অর্থবছরের তুলনায় বাজেটের আকার ১ কোটি ১২ লাখ ৫ হাজার ৮৫৬ টাকা কম হওয়ায় পৌরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, বাজেট সংকোচনের কারণে অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার বিভিন্ন কার্যক্রমে প্রভাব পড়তে পারে। বুধবার (১ জুলাই) বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক মহিউদ্দিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পৌরসভা সূত্রে জানা গেছে, নতুন অর্থবছরেরRead More


































