লোডশেডিং কমানোর অনুরোধ জানালেন সিসিক প্রশাসক

বৈশাখী নিউজ ডেস্ক: জনদুর্ভোগ কমাতে লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নগরভবনের সভাকক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অনুরোধ জানান। সিসিক প্রশাসক বলেন, বিদ্যুৎ এখন নগরবাসীর দৈনন্দিন জীবনের পাশাপাশি প্রায় প্রতিটি নাগরিক সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে শুধু বাসাবাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠান নয়, সিটি কর্পোরেশনের পানি সরবরাহ, সড়কবাতি, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবা কার্যক্রমও ব্যাহত হয়। এতে শেষ পর্যন্ত ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। তিনি বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সিসিকের বিভিন্ন সেবা নিতে নগরভবনে আসেন। বিদ্যুৎ না থাকলে কম্পিউটার ওRead More



































