হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌরসভা ও জেলা প্রশাসন। এ সময় তিন ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানান হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী। অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথিন্দ্র চাকমা। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সদর থানার একদল পুলিশ সদস্য। পৌর কর্তৃপক্ষ জানায়, শহরের প্রধান সড়কের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিলেন একদল ব্যবসায়ী। এসব স্থাপনার মধ্যেRead More



































