জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ২৭ নৌকা ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৭টি নৌকা ধ্বংস করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় টাস্কফোসের এ অভিযান চালানো হয়। এসময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২৭টি নৌকা ধ্বংস করা হয়েছে। এসব নৌকার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিজিবি ও পুলিশের সদস্যরা অংশ নেন।
জানা গেছে অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সময়ে অবৈধভাবে উত্তোলন করা ৯ হাজার ১৭ ঘনফুট বালু জব্দ করে স্পট নিলাম দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নদী ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
Related News
জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ২৭ নৌকা ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৭টি নৌকা ধ্বংস করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর)Read More
জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জুবেল আহমদ (৩২) নামেRead More



Comments are Closed