সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে শাহপরাণ (রহ.) থানার নোয়াগাঁও চড়ারপাড় পরগনা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জকিগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি আব্দুল আহাদ (৪০) সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার চাঁনপুর এলাকার আব্দুল মানিকের ছেলে।
এসআরবি জানায়, ২০১৩ সালে দায়ের হওয়া ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
Related News
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষRead More
সিলেটের শাহজালাল সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুRead More



Comments are Closed