সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
এসআরবি জানায়, ভুক্তভোগী সিলেট নগরীর পশ্চিম চৌকিদেখী এলাকার বাসিন্দা। গত ১৪ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে তিনি নগরীর চণ্ডীপুল এলাকা থেকে ছাতকের উদ্দেশ্যে একটি সিএনজিতে ওঠেন। চালক সাইদুর রহমান পথিমধ্যে একটি বাজারে গাড়ি থামিয়ে তাকে গাড়িতে রেখে বাজার করেন। পরে নিজ বাড়িতে মালামাল রেখে আসার কথা বলে ভুক্তভোগীকে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আলমনগর এলাকার একটি বাড়ির সামনে নিয়ে যান।
রাত সাড়ে ৯টার দিকে সেখানে আগে থেকে অবস্থান করা অন্য সহযোগীরা বের হয়ে কৌশলে ভুক্তভোগীকে একটি ঘরের ভেতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, নগদ টাকা ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলে জানায় এসআরবি।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় মামলা দায়ের করেন। পরে আসামিদের গ্রেফতারে এসআরবি ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালায়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগরের যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি সিলেট জেলার বিশ্বনাথ থানার হায়াতপুরগাঁও এলাকার হাসিব আলীর ছেলে সাইদুর রহমান (৩০)।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed