সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৭২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৫৩৫ জন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে হামে আক্রান্ত সন্দেহে মোট ১ হাজার ৫৩ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামের কোনো রোগী শনাক্ত হয়নি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তাদের মধ্যে একজনের বয়স ৭ মাস এবং অপরজনের বয়স ২ বছর ২ মাস। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মোট ১৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৭ জন, সুনামগঞ্জে ৬৬ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ১৫ জন মারা গেছেন।
Related News
সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৭২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শিশুরRead More
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৮৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়েRead More



Comments are Closed