মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের পূর্ব-তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাদিক আহমদ বড়লেখা উপজেলার সুজাউল গ্রামের আব্দুল বাছিতের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সুজাউল এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে চান্দগ্রামের দিকে যাচ্ছিলেন ছাদিক। পথে তালিমপুর এলাকায় পৌঁছালে এক বন্ধুর ফোন পেয়ে তিনি মোটরসাইকেল ঘুরিয়ে বাড়ির দিকে রওনা হন।
পরে পূর্ব-তালিমপুর এলাকায় একটি ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে হঠাৎ একটি গরু সড়কে উঠে তাঁর মোটরসাইকেলের সামনে চলে আসে। এ সময় গরুটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ছাদিক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য আবেদন করা হচ্ছে। কর্তৃপক্ষের অনুমতি পাওয়া গেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed