জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর উজিরপুর মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।
নিখোঁজ জিবান আহমদ জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গড়রগ্রাম (লক্ষীবাজার) এলাকার বাসিন্দা এবং নুহা চালক মো. রাহিম আহমদের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) জকিগঞ্জের উজিরপুর মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার পর জিবান আর বাড়িতে ফিরেনি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা প্রথমে আশপাশের বিভিন্ন স্থান এবং পরে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
জিবান নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। সন্তানের সন্ধান পেতে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, জিবানের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের বিষয়টি দেখে তিনি জিবানের বাবার সঙ্গে কথা বলেছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
নিখোঁজ জিবানের বাবা মো. রাহিম আহমদ তার সন্তানের সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছেন। কেউ জিবানকে কোথাও দেখে থাকলে কিংবা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed