জগন্নাথপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: গ্রামবাংলার শতবর্ষের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল থেকেই এ উপলক্ষে উপজেলার বাদাউড়া নদীর তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই নদীর দুই পাড়ে বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটেছে। বৃহত্তর সিলেট বিভাগ থেকে ১৮ নৌকা অংশগ্রহণ করে। ১৮ নৌকা মধ্যে সেমিফাইনাল পর্যন্ত বাইচ সম্পন্ন হয়েছে। সন্ধ্যা হয়ে আসায় নৌকা বাইচ সম্পন্ন করা সম্ভব হয়নি বলে জানান আয়োজক কমিটি। সারা দিন সুন্দর, সুষ্ঠু পরিবেশে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মাধ্যমে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণের পাশাপাশি সামাজিক সম্প্রীতিRead More



































