সিকৃবিতে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত

সিকৃবি সংবাদদাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস ২০২৬। ১৩ অক্টোবর (মঙ্গলবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন-২ এর সামনে থেকে শুরু হওয়া র্যালিটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেয়। র্যালি শেষে পাঠশালা একুশের তত্ত্বাবধানে বালুচর এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ডিম বিতরণ করা হয়। পরে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন-২ এর সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্য “ ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেসRead More



































