বিশ্বনাথে ছুরিকাঘাত ৩৫ হাজার টাকা ছিনতাই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেলিভারি ম্যানকে ছুরিকাঘাত করে ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা ও আমেরগাঁও গ্রামের মধ্যবর্তী কালভার্টের কাছে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রামপাশা ইউনিয়নের চকরাম প্রশাদ (লামারচক) গ্রামের বাসিন্দা ও স্থানীয় হেপি ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী আব্দুল বারি বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল বারির মুদি দোকান ও ডিলারশিপ ব্যবসায় দীর্ঘ ৬ মাস যাবত ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত আছেন। কাদিপুর গ্রামের রুবেল আহমদ (২৩)। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে মালামাল ডেলিভারি দেওয়ার জন্য রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ বাজার, খাজাঞ্চী ইউনিয়নের মুফতিরRead More



































