শরতের বিদায়বেলায় পঞ্চগড়ে সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডা, হালকা কুয়াঁশা

সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দিনে রোদের তেজ, সন্ধ্যা নামতেই হিমেল বাতাস। রাত গভীর হলে কাঁথা-চাদরের আশ্রয়, আর ভোরে ঘাসের ডগায় জমে শিশির। কোথাও কোথাও হালকা কুয়াশার আবছা পর্দা। শরতের আকাশে এখনো সাদা মেঘের ভেলা, অথচ উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে প্রকৃতি যেন আগেভাগেই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। গত কয়েক দিন ধরে দিন ও রাতের আবহাওয়ায় এমন বৈপরীত্য লক্ষ করা যাচ্ছে। দুপুরে গরম অনুভূত হলেও সূর্য ডোবার পর থেকেই বাড়ছে শীতলতার অনুভব,নামছে হালকা কুয়াশা । বিশেষ করে গভীর রাত ও ভোরে ঠান্ডা বেশি টের পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। হিমেল বাতাসে বদলে যাচ্ছে সন্ধ্যার চেনা পরিবেশ, আর শিশিরভেজা ভোর মনে করিয়েRead More



































