সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৪ মাস বয়সী ওই শিশুর নাম আদিল আহমদ। তার বাড়ি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায়। আদিলকে নিয়ে এ বছর হাম ও উপসর্গে সিলেট বিভাগে মারা গেছেন ১৯২ জন। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ৭৯ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ২৯ জন ও মৌলভীবাজারে ১৫ জন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১Read More



































