সিলেটে যুবলীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৮ নম্বর সিটি ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি এবং সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে জালালাবাদ থানা পুলিশের একটি দল পাঠানটুলা এলাকার দর্জিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় জালালাবাদ থানার একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি মো. রাসেল আলীকে (৪৬) আটক করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮ নম্বর সিটি ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি বলে জানিয়েছে পুলিশ। তিনি পাঠানটুলা দর্জিপাড়া এলাকার বাসিন্দা। এদিকে, ২৮Read More



































