চট্টগ্রামে ভূমি অফিস ও পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীতে সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুটি সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কে বা কারা এসব আগুন দিয়েছে পুলিশ তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি। বুধবার (২৫ নভেম্বর) রাতে নগরীর উত্তর কাট্টলীর ইউনিয়ন ভূমি অফিসে এবং বৃহস্পতিবার ভোরে হালিশহরের বড়পোল এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুটি ঘটনাতেই সরকারি স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ায় নগরীর আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উত্তর কাট্টলী রাসমণি ঘাট এলাকার ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা অফিসের সীমানাপ্রাচীর ও কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপরRead More



































