কক্সবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে এক শিশু।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহতরা হলেন, চকরিয়ার খুটাখালী এলাকার সাহাব উদ্দিন (৪৩)। তিনি পটিয়ার মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। বান্দরবানের লামা এলাকার সাইফুল ইসলাম (২৪)। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তবে তার পরিচয়সহ অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাসের সঙ্গে চকরিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন। অপর আহত যাত্রীদের আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।
Related News
কক্সবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।Read More
চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানার সন্ধান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর টেরিবাজারে অভিযান চালিয়ে জাল ভিসা, ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম ওRead More



Comments are Closed