Main Menu

গোয়াইনঘাটে ২১টি লিস্টার মেশিন জব্দ, ৩ জনকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্পটে এই অভিযান চালানো হয়।

​অভিযান চলাকালে গোয়াইনঘাট ব্রিজ সংলগ্ন এলাকা, বাংলাবাজার, পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ভুক্ত বালির হাওর ও নাইন্দার হাওর, সারী নদীর গোয়াইনঘাট অংশ, জাফলং ব্রিজ ও চা বাগানের টাওয়ার সংলগ্ন এলাকা এবং গোয়াইন নদীর লেংগুরা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।

​এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২১টি লিস্টার মেশিন জব্দ করা হয়। এছাড়া বালুভর্তি দুটি বাল্কহেড বা স্টিলবডির ইঞ্জিন বিকল করে দেওয়া হয় এবং একটি বাল্কহেড ও তিনটি ছোট নৌকা ডুবিয়ে দেওয়া হয়।

​অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

​সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed