সিলেটে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ শিশু তীর্থ পাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কেওয়াপাড়া এলাকায় তীর্থ পাল নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্কুলে পৌঁছে দেওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে তীর্থকে স্কুলে পৌঁছে দিয়ে আসেন স্বজনরা। তবে সে স্কুলে প্রবেশ করেনি। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিখোঁজ তীর্থ পালের বাবার নাম পিংকু কুমার পাল। তাদের বাড়ি সিলেট নগরীর কেওয়াপাড়া এলাকায়।
কেউ তীর্থের সন্ধান পেলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানতে পারলে ০১৬৭২৯০৬৬৫২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
Related News
সিলেটে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ শিশু তীর্থ পাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কেওয়াপাড়া এলাকায় তীর্থ পাল নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবারRead More
অসুস্থ আলহাজ্ব আব্দুল মতিনের শয্যাপাশে সদর দক্ষিণ নাগরিক কমিটি’র নেতৃবৃন্দ
দক্ষিণ সুরমা সংবাদদাতা: সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করারRead More



Comments are Closed