সিলেট সীমান্তে ৭৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭৭ লাখ ১৯ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, শ্রীপুর, বিছনাকান্দি, প্রতাপপুর, সোনারহাট ও তামাবিল বিওপির আওতাধীন সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা কসমেটিকস, মহিষ, ফুচকা, টমেটো, গাড়ির টায়ার, গরু, ফল ও কম্বল জব্দ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন ও সোয়েটার আটক করা হয়।
জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৭৭ লাখ ১৯ হাজার ৪০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিলেট সীমান্তে ৭৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭৭ লাখ ১৯ হাজারRead More
কোম্পানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আদনান সামীকে আটক করেRead More



Comments are Closed