Main Menu

সিলেটে হামের উপসের্গে আরও তিন শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২২৯

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুরা হলো- সুনামগঞ্জের ছাতক উপজেলার রফিক উল্লাহর সন্তান মুনতাহা জান্নাত ফারিহা (১ বছর ২ মাস), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুমন দাসের ৯ মাস বয়সী শিশু বর্ষণ এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শতলাল দাসের এক বছর বয়সী শিশু প্রিয়নশী দাস।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাম ও উপসর্গের ১৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৫০ জন।

অপরদিকে, এই তিন শিশু নিয়ে বিভাগের এ পর্যন্ত মরা গেছেন ২২৯ জন।

Share





Related News

Comments are Closed