বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার ধুনট ও দুপচাঁচিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও ইজিবাইক চালকসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হন। একই দিন সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- ধুনট উপজেলার বানিয়াজান এলাকার বিপ্লব সরকারের ছেলে মোটরসাইকেলের চালক উজ্জল সরকার (২২) এবং চৌবাড়িয়া এলাকার স্বদেশের ছেলে শিখর চন্দ্র (২৩)।
পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে শেরপুর থেকে মোটরসাইকেলযোগে ধুনটের দিকে আসছিলেন ওই দুইজন। এ সময় ধুনট থেকে শেরপুরগামী একটি অজ্ঞাত ট্রাক মাঠপাড়া এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে চালক উজ্জল সরকার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর আরোহীকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠের পুকুর এলাকায় বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক সাখাওয়াত হোসেন নিহত হন। গুরুতর আহত হন খলিল সরদার।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান জানান, সকালে দুপচাঁচিয়ায় দুধ বিক্রি করে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন সাখাওয়াত হোসেন। পথে মাঠের পুকুর এলাকায় আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাখাওয়াত গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত খলিল সরদারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার ধুনট ও দুপচাঁচিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও ইজিবাইক চালকসহ তিনজনRead More
পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ নেতাকর্মী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে মুখোশধারী দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবারRead More



Comments are Closed