নরসিংদীতে কাঠুরিয়াকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে মো. আলম মিয়া (৩০) নামে এক কাঠুরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. আলম মিয়া বংপুর গ্রামের মৃত আফসার উদ্দিনের পুত্র। তিনি গাছ কাটার কাজ করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মো. আলম মিয়া বাড়ি থেকে বের হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেন। বাড়ির একটু অদূরে গেলে কয়েকটি মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়।
এ সময় আশপাশের লোকজন দৌড়ে এসে আলমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নিহতের বড় ভাই মান্নান মিয়া বলেন, আমাদের প্রতিবেশী অনিক মিয়া পূর্বশত্রুতার জের ধরে গত সোমবার ফোন করে আমাকে ও আমার ছোট ভাই আলমকে যেখানেই পাবে, সেখানেই গুলি করে হত্যা করবে বলে হুমকি দেয়। এরই জের ধরে আজ আমার ভাই বাড়ি থেকে বের হলে অনিক তার দলবল নিয়ে মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যায়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, নিহতের ঘাড়ের পেছনে একটি গুলির চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের পর গুলির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
নরসিংদীতে কাঠুরিয়াকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে মো. আলম মিয়া (৩০) নামে এক কাঠুরিয়াকে গুলি করে হত্যাRead More
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: ন্যূনতম মজুরি ৩০ হাজার দাবিতে গাজীপুরে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভRead More



Comments are Closed