টিকটকে পরিচয়ের ফাঁদে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চীনা নাগরিক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে।
নিখোঁজের ছয় দিন পর গত সোমবার (২৩ নভেম্বর) রাতে ঢাকার উত্তরার একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার চেন ইয়ংকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। এ ঘটনায় পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ছয় দিন পর ২৪ নভেম্বর রাতে ওই শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে সে অভিযোগ করে।
শিক্ষার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চেন ইয়ংকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে তার বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে শিক্ষার্থী জানিয়েছে। এ ঘটনায় তার বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
Related News
টিকটকে পরিচয়ের ফাঁদে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চীনা নাগরিক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঢাকায়Read More
নরসিংদীতে কাঠুরিয়াকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে মো. আলম মিয়া (৩০) নামে এক কাঠুরিয়াকে গুলি করে হত্যাRead More



Comments are Closed