সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৪২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৮ মাসের এক শিশু মারা গেছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী শিশুর নাম জুহেরা। তার বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। তাকে নিয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও এ রোগের উপসর্গে ১৪২ জন মারা গেছেন। তাদের মধ্যে একজন নার্স ও একজন কিশোরী, বাকিরা শিশু। মৃত্যুবরণকারী এই ১৪২ জনের মধ্যে ১০ জন সরাসরি হাম রোগে ও বাকিরা উপসর্গে মারা গেছেন। শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের লক্ষণ নিয়েRead More



































