সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ৭জন টেঁটাবিদ্ধসহ আহত ২৫

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সাতজন টেঁটাবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের নূরে আলম জিকু ও জলুসা উজ্জল মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা মোকদ্দমা চলছে দুপক্ষের মধ্যে। এ নিয়ে বিভিন্ন সময় উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুরে নূরে আলম জিকু ও জলুসা উজ্জল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমজোড়া ও জলুষা গ্রামের হাওড়ে গেলে উভয় পক্ষের মধ্যে শুরুতে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রRead More



































