পঞ্চগড়ে নামছে তাপমাত্রার পারদ, বাড়ছে শীতের দাপট

সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দিন দিন কমছে তাপমাত্রার পারদ, বাড়ছে শীতের তীব্রতা। উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে বিশেষ করে বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত শীতের অনুভূতি থাকছে সবচেয়ে বেশি। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগে শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বেশ ঠান্ডা অনুভূত হয়। তবে সকাল গড়িয়ে বেলাRead More



































