পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও আছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিন্ধু প্রদেশের থারপারকার জেলায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। খবর জিও নিউজের উদ্ধারকর্মীদের ভাষ্য অনুযায়ী, পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভ (পিপিএইচআই) পরিচালিত অ্যাম্বুলেন্সটিতে কর্মীরা অক্সিজেন সিলিন্ডার পরিবর্তনের সময় আগুন ধরে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই সময় অ্যাম্বুলেন্সটির ভেতরে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। এ সময় বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, নিহতদের মধ্যে পিপিএইচআইয়ের একজন ডিসপেনসার, অ্যাম্বুলেন্সের চালক, একজন নিরাপত্তাপ্রহরী এবং আরেকজন কর্মী রয়েছেন। এর আগে উদ্ধারকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীRead More



































