Main Menu

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৫০, আহত ১৭৯

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুই ট্রেনের মধ্যে সংঘর্ষে ৫০ জন নিহত হয়েছেন।

বুধবারের (২৮ অক্টোবরের) এ দুর্ঘটনার পর মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল এবং আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বুধবার সকালে দ্রুতগতির দুটি ট্রেনের মধ্যে ভয়ংকর সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনার জেরে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে স্পেনের আধিকারিকদের তরফে। পাশাপাশি আরও ১৭৯ জন আহত হয়েছেন বলে খবর। উদ্ধারকাজের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানা যাচ্ছে, স্পেনের টোলেডো প্রদেশের কাছে ঘটে এই দুর্ঘটনা। দুটি ট্রেন একই রুটে চলছিল। সেই সময় দ্রুতগতিতে পিছনে থাকা ট্রেনটি সামনের ট্রেনটিকে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ট্রেন দুটির একাধিক বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল। উদ্ধার করা হয় আহত যাত্রীদের। এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ১৭৯ জন। দুর্ঘটনার পরবর্তী একটি ভিডিও সামনে এসেছে। অন্য একটি ট্রেনের কামরা থেকে যাত্রীদের তোলা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, লাইনের উপর পড়ে রয়েছে ট্রেনের চাকা ও বগি। কামরা থেকে ধোঁয়া বের হচ্ছে।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে ৫০ জনের মৃত্যুর তথ্য দেওয়া হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা দিয়ে বলেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার শিকার হওয়া দুটি ট্রেনে ৫৪৪ জন যাত্রী ভ্রমণ করছিলেন। দুর্ঘটনাটি হয় মোরা এবং ওরগাজ শহরের মধ্যবর্তী স্থানে। দুটি ট্রেনই মাদ্রিদ থেকে সেভিয়াতে যাচ্ছিল।

জেসুস জেরোনিমো নামে ৫৪ বছর বয়সী এক যাত্রী বলেছেন, ভয়াবহ দুর্ঘটনার সময় ট্রেনের যাত্রীরা ভেতর থেকে ছিটকে বাইরে পড়ে যান।

তিনি বলেছেন, “প্রথমে আমরা ভেবেছিলাম ট্রেন লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে আমরা বাইরে বের হই এবং দেখতে পাই আমাদের ট্রেন একপাশে কাত হয়ে গেছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন। অনেকে ভয়ে কাঁপছিলেন।”

স্পেনের রেল ব্যবস্থা পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, ঘটনাটি বুধবার সকালে এই দুর্ঘটনার পরপরই মাদ্রিদ, সিউদাদ রিয়াল এবং আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। কর্মকর্তারা বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং রেললাইন নিরাপদ যতক্ষণ না ঘোষণা করা হচ্ছে ততক্ষণ এই রুটগুলোতে কোনও ট্রেন চলবে না। ওই অঞ্চলের মেয়র ম্যানুয়েল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বহু যাত্রী আহত হয়েছেন। বেসামরিক সুরক্ষা আধিকারিকরা পুরসভার সাথে যোগাযোগ করে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। যাত্রীদের চিকিৎসার জন্য একটি খেলার মাঠ প্রস্তুত করতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসন আহতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছে এবং প্রয়োজনে তাঁদের হাসপাতালে পাঠানো হচ্ছে।

Share





Related News

Comments are Closed