Main Menu

সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগের ২ নেতা আটক

 বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন নগরীর ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রানা আলী মাসুদ রানা (২৩) এবং অন্যজন  জয়নন্দ পুরকায়স্থ অর্নব (২৭) সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কুমারপাড়া এলাকায় একটি ব্যানার সামনে রেখে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন যুবক। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। খবর পেয়ে মহানগর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যান।

এ সময় একজনের হেফাজত থেকে ‘বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’ লেখা একটি ব্যানার জব্দ করা হয়। গ্রেফতারকৃতদ্বয়’কে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, মিছিলের প্রস্তুতিকালে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

Share





Related News

Comments are Closed