Main Menu

সিলেটের যেসব এলাকায় ৭ ঘণ্টা থাকবে না গ্যাস

বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ সুরমার শ্রীমঙ্গলপুর থেকে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, বিসিক, কদমতলী বাসস্ট্যান্ড, কালাপাড়া, বাবনা পয়েন্ট ও ভার্থখোলা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর থেকে প্রগতি সিএনজি পাম্প, শিববাড়ি ও মোমিনখোলাসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট এলাকাগুলোতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ে এসব এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Share





Related News

Comments are Closed