Main Menu

কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে কোম্পানীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আশিক মিয়ার ছেলে সায়েম আহমদ জানান তাঁরই চাচাতো ভাই সবুজ আহমদের মেয়ে ও আশিক মিয়ার নাতনি মাইশা বেগম (১০) নদীতে গোসল করতে গেলে দুদু মিয়া তাকে বাধা দেন এবং একপর্যায়ে তার গায়ে হাত তোলেন।

এ ঘটনার কারণ জানতে মাইশার বাবা সবুজ মিয়া এগিয়ে গেলে দুপক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে আশিক মিয়া সেখানে এগিয়ে গেলে মারামারির সৃষ্টি হয়। পরে আশিক মিয়া আহত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আশিক মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলেও জানান তিনি।

 

 

Share





Related News

Comments are Closed