সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকসহ মো. আবুল কাশেম (৪৮) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার এসআই অর্জুন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল কেওয়াছড়া ব্রিজ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বালুভর্তি একটি টাটা খোলা ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করেRead More


































